ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাল্যবিয়ে করতে এসে কারাগারে গেলেন বর


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২-১০-২০২৫ দুপুর ৩:১৮

প্যান্ডেল ঘেরা বাড়িতে চলছিল বাল্যবিয়ের আয়োজন। বাজছিল বিয়ের গান। কেউ কেউ টেবিলে বসে ভোজও সারছিলেন। অষ্টম শ্রেণিপড়ুয়া ইতি খাতুনকে ঘটা করে বিয়ে করতে এসেছিলেন বরও। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে মুহূর্তেই বদলে যায় বিয়েবাড়ির সেই চিত্র।

বাল্যবিয়ে করতে আসার অপরাধে বর বাহারুল ইসলামকে (২৫) দুই মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। একই সঙ্গে বরকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। বুধবার (০১ আক্টোবর) সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিয়েটি বন্ধ করা হয়। শিক্ষার্থী ইতি খাতুন ওই গ্রামের শামসুল হকের মেয়ে। সে নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেয়ে ইতি জানায়, অনেক দূর পর্যন্ত লেখা-পড়ার ইচ্ছে আমার। কিন্তু পিতামাতা আর প্রতিবেশীর চাপে পড়ে ইচ্ছার বিরুদ্ধে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। সময় মতো এসে বাল্যবিয়েটি বন্ধ করায় ইউএনওর প্রতি কৃতজ্ঞতা। এখন আবার বিদ্যালয়ে যেতে পারব, সহপাঠীদের সঙ্গে খেলা করতে পারব ভেবে আনন্দ হচ্ছে।

বাল্যবিয়ে করতে এসে কারাগারে গেলেন বর ট্রেনের নিচে মিঠুন, ঋণের বোঝায় দিশেহারা মা
বাল্যবিয়ে করতে আসা বর বাহারুল ইসলাম গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামের নবির উদ্দিনের ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী। মেয়ে দেখতে ভালো হওয়ায় দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়েছিল বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আয়ুব আলী।

নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, দূরন্ত ও চঞ্চল প্রকৃতির মেয়ে ইতি শিক্ষার্থী হিসেবে খুব ভালো। শুধু পড়াশোনা নয়, খেলাধুলাতেও পারদর্শী। অথচ খেলাপড়া বন্ধ করে জোর করে বিয়ে দিচ্ছিল পরিবারের লোকজন। শিক্ষক হিসেবে তিনি বাল্য বিয়েটি বন্ধের জন্য চেষ্টা করেছেন। বিয়ে বন্ধ করে বরের জেল-জরিমানায় তিনিও খুশি। বরের জেল-জরিমানার বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলোচনা করা হবে। যাতে বাল্যবিয়ের সম্পর্কে জেনে নারী শিক্ষার্থীরা এর বিরুদ্ধে আরও সাহসী হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে অভিযান চালান তিনি। এ সময় বরকে হাতেনাতে ধরা হয়। বাল্যবিয়ের শাস্তি হিসেবে ২ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সতর্ক করা হয়েছে মেয়ের পরিবারকেও।

তিনি বলেন, বাল্যবিয়ের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে অল্প বয়সে মা হওয়া। মা হতে গিয়ে অনেক সময় জরায়ু ছিঁড়ে যাওয়াসহ জরায়ুতে ক্যানসারের আশঙ্কা থাকে। জেনে না জেনে কিশোরীদেরকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে পরিবারগুলো। বাল্যবিয়ে প্রতিরোধ ও এর কুফল নিয়ে বিদ্যালয়গুলোতে ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করবেন তিনি। এছাড়াও কিশোরীরা নিজের বাল্যবিয়ে রোধ করলে পুরস্কারও দেওয়া হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির