ঘোড়াঘাটে দিন দিন বেড়েই চলছে চুরি-ছিনতাই, জনমনে আতংক
দিনাজপুরের ঘোড়াঘাটে দিন দিন বেড়েই চলছে চুরি-ছিনতাই,জনমনে দেখা দিয়েছে উৎকন্ঠা। প্রতিদিনই ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। ২ দিনের ব্যবধানে ৩টি চুরি ও ছিনতাই সংঘটিত হয়েছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। বাজার থেকে শুরু করে গ্রামীণ সড়ক—সবখানেই বেড়েছে চোর-ছিনতাইকারীদের দৌরাত্ম।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঘোড়াঘাট পৌরসভার গাইবান্ধা মোড় এলাকায় একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকানের সামনে থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা চুরি, একই দিনে একই এলাকা থেকে একটি ভ্যান চুরি, থানা সংলগ্ন পুরাতন বাজার থেকে একটি বাই সাইকেল চুরি, ১ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে কালিতলা মোড় হতে ভুয়া পুলিশ সেজে একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের বেলা বাড়িঘর, দোকানপাটে চুরির পাশাপাশি দিনের বেলাতেও পথচারীদের টার্গেট করছে ছিনতাইকারী ও মলম পার্টির চক্রের সদস্যরা।চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন। অনেকেই জানিয়েছেন, রাতের বেলা পাহারা বসালেও চোরচক্র আধুনিক কৌশলে সক্রিয় হয়ে উঠছে।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানায়,আমরা সার্বিক বিষয়ে সব সময় তৎপর রয়েছি এবং লোকজনের বিভিন্ন বিষয়ে সভা সেমিনার করছি তাদেরকে সচেতন হওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা ভৌগলিক কারণে আমাদের থানা এলাকার সঙ্গে ৬ টি থানা সংযোগস্থল হওয়ার কারণে অনেক লোকের সমাগম ঘটে। তারপরও আমরা সজাগ আছি। আমরা টিম তৈরি করে দিয়েছি এর মাধ্যমে আমরা কাজ কর্ম পরিচালনা করছি এবং গত মাসে ২ টি ইজিবাইক উদ্ধার সহ চোর ধরেছি। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। টাকা হারানোর বিষয় জানতে চাইলে তিনি বলেন, এই এলাকায় সিসি টিভি না থাকার কারণে আমরা এখন পর্যন্ত কিছু করতে পারিনি তবে তারা যে মোবাইল নিয়ে গিয়েছে এই মোবাইলে সুত্র ধরে চেষ্টা করতেছি। আমাদের চেষ্টাও অব্যাহত রয়েছে। চুরি-ছিনতাই প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণকেও আরও সতর্ক হতে হবে।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত