ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র

সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা” নতুন ঠিকানায় স্থানান্তরিত


প্রেস রিলিজ  photo প্রেস রিলিজ
প্রকাশিত: ৬-১০-২০২৫ বিকাল ৬:৪৭

গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে নতুনভাবে সজ্জিত সুপরিসর জায়গায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর “সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা” ০৫ অক্টোবর ২০২৫ইং তারিখ থেকে নতুন ঠিকানায় (ডেভোটেক টেকনোলজি পার্ক লিমিটেড, হোল্ডিং নম্বর-১১, সড়ক নম্বর-১১৩/এ, গুলশান, ঢাকা) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা এবং ঝুঁকিমুক্ত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের আমদানি ও রপ্তানী বাণিজ্য কেন্দ্রীয়ভাবে পরিচালনা করার নীতিগত সিদ্ধান্তের কারনে উক্ত সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা-কে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে। ০৬ অক্টোবর ২০২৫ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক  মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। তাছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও “সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি)” এর প্রধান গালিব মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব কে. এম. হারুনুর রশীদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসইভিপি ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মোহাম্মদ আশফাকুল হক, এফসিএ, এফসিএস, ব্যাংকের সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শাখা থেকে আগত ব্যবস্থাপকবৃন্দসহ ব্যাংকের গ্রাহকগণ উপস্থিত ছিলেন। বিভাগটির নতুন ঠিকানায় কার্যক্রম শুরু উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে দো’য়া মাহফিলের আয়োজন করা হয়। 

Aminur / Aminur

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার