ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৬-১০-২০২৫ বিকাল ৭:৭

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন ও অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিভিন্ন  সেচ্ছােসেবী সংগঠনের নেতৃবৃন্দ সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে  আসিফ চত্রের সামনে “সাতক্ষীরা জেলাবাসী” ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক স্থানীয় জনসাধারণ মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী এবং সঞ্চালনা করেন জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণআন্দোলন জোটের  জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সহ-সভাপতি জেলা শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন, জেলা তরুণ দলের সাবেক সভাপতি আব্দুর রউফ রাজা এবং ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক এসএম রবিউল ইসলাম। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সিভিল সার্জন দায়িত্বে অবহেলা, অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না এবং অধস্তন কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ তোলা হয়। বক্তারা বলেন, এর আগে তার বিরুদ্ধে নানা অভিযোগে তদন্ত হলেও তা ছিল “প্রভাবিত” ও “লোক দেখানো” তদন্ত।
এ সময় সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী আশিক নেওয়াজের অপসারণের দাবিও জানানো হয়।বক্তারা আরও অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই সদর হাসপাতালের কয়েকজন স্বেচ্ছাসেবককে অপসারণ করা হয়েছে, যা স্বাস্থ্যসেবার পরিবেশকে  ব্যাহত হচ্ছে মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামকে অপসারণের  দাবী জানান বিক্ষুব্ধ জনতা 

Aminur / Aminur

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু