দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
ঢাকার দোহার উপজেলায় বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ আরিফ ও তার পিতা শেখ মুনছেরের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে দোহার প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ আরিফ এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। কিন্তু সম্প্রতি একটি চক্র আমাকে ও আমার বাবাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে এবং আমার ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “চক্রটি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বলছে, আমরা বিলাসপুরের রাধানগর গ্রামে জাল দলিল করে জমি দখল ও প্রতারণার সঙ্গে জড়িত। যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার এলাকার মানুষ জানে আমি কেমন মানুষ। চাইলে যে কেউ খোঁজ নিয়ে দেখতে পারেন।”
শেখ আরিফ জানান, এর প্রতিকার চেয়ে তিনি দোহার উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুমের নিকট একটি স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিপন মোল্লা, শেখ মুনছের, তৃষা আক্তার, বিল্লালসহ দোহার প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ