কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন
কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার অধস্তন আদালতসমূহ পরিদর্শনের অংশ হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি শশাঙ্ক শেখর সরকার মহোদয় বুধবার কুড়িগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পরিদর্শন করেন।
সকালে বিচারপতি মহোদয় আদালত প্রাঙ্গনে উপস্থিত হলে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আরেফীন-এর নেতৃত্বে অন্যান্য ম্যাজিস্ট্রেটগণ বিচারপতি মহোদয়কে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত অভ্যর্থনা জানান। এরপর মননীয় বিচারপতি মহোদয় আদালতের সম্মুখ প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন। বৃক্ষ রোপন শেষে আদালতের সকল কর্মচারী এবং পুলিশ প্রশাসনের সকল সিএসআই ও জিআরওগণের সাথে পরিচিত হন। পরে কুড়িগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে নবনির্মিত ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ( জেলা জজ) রিপতি কুমার বিশ্বাস সহ সকল বিচারক।
উদ্বোধণী বক্তব্যে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার মহোদয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে উক্ত লার্নিং সেন্টার থেকে দক্ষ কর্মচারী তৈরির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এর ধারাবাহিকতা বজার রাখার আহ্বান জানান। লার্নিং সেন্টার উদ্বোধন শেষে তিনি অত্র আদালতের তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শন করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের খাস কামরায় সকল বিচারকগণের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি সকল আদালত পরিদর্শন করেন এবং পরিদর্শন নোট গ্রহণ করেন। সার্বিক পরিদর্শনান্তে মাননীয় বিচারপতি মহোদয় আদালতের পরিদর্শন বহিতে তাঁর অনুভূতি প্রকাশ করে আদালত প্রাঙ্গন ত্যাগ করেন। এসব তথ্য নিশ্চিত করেন নেজারত বিভাগের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায়।
Aminur / Aminur
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭