ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে এবারও জায়গা পায়নি পাবিপ্রবি


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-১০-২০২৫ দুপুর ১১:২৩

বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এর প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’-এর তালিকায় এবারও স্থান পায়নি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। বছরের পর বছর ধরে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং তালিকা শিক্ষার্থীদের মধ্যে গর্ব এবং প্রত্যাশার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। তাই র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশের দিনটি যেন বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গর্বের মানদণ্ড নির্ধারণের এক বিশেষ দিন। এই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে সরাসরি র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে ২২টি বিশ্ববিদ্যালয়, আর বাকি ছয়টি জায়গা পেয়েছে রিপোর্টার ক্যাটাগরিতে। তালিকার প্রথমেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি। এই তালিকায় স্থান পাওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা পাবিপ্রবির সাথে একই সময়ে শুরু হলেও র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নেয়নি পাবিপ্রবি, যা শিক্ষার্থীদের মনে আরও বেশি আক্ষেপের জন্ম দিয়েছে।
পাবিপ্রবির  শিক্ষার্থী মেরাজুল ইসলাম বলেন,  “আমাদের বিশ্ববিদ্যালয় এখনো টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে জায়গা না পাওয়াটা সত্যিই কষ্টের। দেশের অনেক নতুন বিশ্ববিদ্যালয়ও সেখানে জায়গা করে নিচ্ছে, অথচ আমরা পারছি না — এটা ভাবলে হতাশ লাগে। আসলে র‍্যাংকিংয়ে জায়গা পাওয়ার জন্য শুধু অবকাঠামো নয়, প্রয়োজন মানসম্মত গবেষণা, শিক্ষকদের আন্তর্জাতিক প্রকাশনা আর শিক্ষার্থীদের ইনোভেটিভ অংশগ্রহণ। এগুলোতে আমাদের আরও মনোযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি, যদি প্রশাসন, শিক্ষক আর শিক্ষার্থীরা একসাথে কাজ করে, তাহলে খুব শিগগিরই পাবিপ্রবি সেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারবে।” এসময় অন্যান্য শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করে জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য প্রয়োজন মানসম্মত গবেষণা এবং শিক্ষায় আরও বেশি বিনিয়োগ। এভাবে চলতে থাকলে কখনোই আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে আমরা জায়গা পাব না।
উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশনের এই র‍্যাঙ্কিং শিক্ষার মান, গবেষণার পরিবেশ, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান মূল্যায়ন করে তৈরি করা হয়। এবারের সংস্করণে ১১৫ টি দেশের ২ হাজারের বেশি বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা হয়েছে এই তালিকা। শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি, যা টানা ১০ বছর ধরে প্রথম স্থান ধরে রেখেছে।

Aminur / Aminur

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়