১ হাজার টাকা বাড়ি ভাড়া লজ্জার
এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৩ হাজার উৎসব ভাতা, ৫০০ টাকা চিকিৎসা ভাতা খুব লজ্জার বলে জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম নামে একটি সংগঠন।
শুক্রবার ২০২১-২২ বাজেটের প্রতিক্রিয়ায় সংগঠনের সভাপতি মো. সাইদুল হাসান সেলিম এসব কথা বলেন।
সংগঠনটি জানায়, এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা করা হয়েছে। যারমধ্যে শিক্ষাখাতে প্রস্তাবিত বাজেট বরাদ্দ ৭১ হাজার ৯৫৫ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাখাতে বাড়িয়ে ৯ হাজার ১৫৪ কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষায় ২৬ হাজার ৩১১ কোটি বরাদ্দ ঘোষণা করা হয়েছে। তবে প্রস্তাবিত বাজেটে শিক্ষকদের সমস্যার সমাধান দেখছেনা সংগঠনটি।
এ বিষয়ে মো. সাইদুল হাসান সেলিম বলেন, জাতীয় বাজেট আকারে বৃদ্ধি পাওয়ায় শিক্ষাখাতে বরাদ্দ টাকার অংকে বাড়লেও জিডিপি ও জাতীয় বাজেটের শতাংশে তা বাড়েনি। অর্থাৎ জিডিপির ২ শতাংশ ও জাতীয় বাজেটের ১২ শতাংশের মধ্যে ওঠানামা করছে। এবার প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা বাদ দেয়া হয়েছে। তবে প্রতিবছরই শিক্ষামন্ত্রণালয়ে টাকার অংকে বাজেট বরাদ্দ বাড়লেও তা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জীবন মানোন্নয়নে ব্যয় করা হয় না। তবে শিক্ষামন্ত্রণালয় কোন খাতে কত বরাদ্দ তা এখনো প্রকাশ করেনি। সেটি প্রকাশ করলে আমরা আরো পরিস্কার হবো।
শিক্ষকদের সমস্যা সমাধানে আগামী অর্থবছরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ ঘোষণা এবং শিক্ষক কর্মচারীদের বিদ্যমান সকল বৈষম্য দূর করতে খাতওয়ারি বরাদ্দ রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
প্রীতি / প্রীতি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক