ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৯-১০-২০২৫ বিকাল ৬:৪২

‘নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ)-এর জন্য কেমন বাজেট বরাদ্দ চাই’—এই শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খুলনার হোটেল সিটি ইনের বেলী কনফারেন্স রুমে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় ওয়াটারএইড এবং নবলোক পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় অংশগ্রহণ করেন খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মন্ডল ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও পরিচয়পর্বে বক্তব্য দেন নবলোক পরিষদের প্রকল্প কর্মকর্তা সুজান্না লোপা বাড়ৈ। মূল উপস্থাপনা করেন ওয়াটারএইডের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি লিড অ্যাডভোকেট ফাইয়াজউদ্দিন আহমদ, যিনি ওয়াশ খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন। শেষে আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন ফাইয়াজউদ্দিন আহমদ, এবং ধন্যবাদ জ্ঞাপন করেন নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন।

Aminur / Aminur

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা