টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর-কিশোরী নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম" শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় ০৯ অক্টোবর টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে সকাল ১১.০০ ঘটিকায় জেলা পর্যায়ের সংবাদকর্মীবৃন্দের সাথে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু। টাঙ্গাইলের জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ মোল্লা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ও জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাবাসসুম সুলতানা। কর্মশালায় ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) অনসূয়া বড়ুয়া। শুরুতেই টাইফয়েড টিকা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। কর্মশালায় সিভিল সার্জন জানান, টাঙ্গাইল জেলায় মোট ৪ হাজার ৪০৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু পর্যায়ক্রমে টাইফয়েড টিকার আওতায় আনা হবে। তিনি আরো জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান অভিযানের সাফল্য নিশ্চিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ভুল তথ্য প্রতিরোধে গণসচেতনতা তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। সেই সঙ্গে অভিভাবকদের তাদের শিশুর টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। সংবাদকর্মীদের সাথে প্রশ্নোত্তর পর্ব ও মুক্ত আলোচনা শেষে টিকা সম্পর্কিত গুজব প্রতিরোধ বিষয়ে আলোচনা ও উত্তোরণের উপায় নিয়ে বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন ডা: ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু। কর্মশালায় সম্পদ ব্যক্তিগণ বক্তব্যে বলেন ২০২১ সালে বিশ্বের ৭ লাখেরও বেশি মানুষ টাইফয়েডে আক্রান্ত হন আর ৯৩ হাজারের মত মানুষ মারা যান যার মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বড় অংশ। বাংলাদেশে সে বছর ৮ হাজার মানুষ টাইফয়েড জ্বরে মারা যান যাদের মধ্যে প্রায় ৬ হাজার ছিল ১৫ বছরের নিচে শিশু। কর্মশালা শেষে মিডিয়াকর্মীদের টাইফয়েড টিকাদান রেজিস্ট্রেশন বিষয়ক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। টাঙ্গাইল জেলার প্রায় ৪০ জন সংবাদকর্মী এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
Aminur / Aminur
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড