ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ১১-১০-২০২৫ দুপুর ২:৫৬

ঢাকার মিরপুরে সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে দোকান ভাড়া দিয়েছেন আব্দুল হাই নামে একজন কোটিপতি ব্যবসায়ী  । ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানাধীন, মাজার  রোডের জব্বার হাউজিং এর গেটের পাশেই পাকা স্থাপনা নির্মাণ করে দোকান ভাড়া দিয়েছেন বলে সরেজমিনে গিয়ে দেখা  যায় ।

কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক ঢাকা মালিকানাধীন নন্দার বাগ মৌজার খাস খতিয়ান নম্বর-১  আর এস দাগ নম্বর-২৩ এস,এ দাগ নং -৭ সিটি দাগ নং -৩৫ এর ০.১৬০ শতক জমি অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছেন । তিন টি দোকান করে তিনি অগ্রিম টাকা নিয়ে মাসিক চুক্তিতে ভাড়া দিয়েছেন যথাক্রমে গিয়াস উদ্দিন ,কবির ও কুতুব উদ্দিন এর কাছে ।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় , স্থানীয় আব্দুল হাই গং কোটিপতি ব্যবসায়ী হয়েও সরকারি খাস জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন ধরে দোকান ভাড়া দিয়ে খাচ্ছেন । তিনটি দোকানের অপোজিটেই আব্দুল হাই সাহেবের চার তলা বাড়ি, মাজার রোডে অবস্থিত হাই প্লাজা ও নবাবের বাগ বেড়িবাঁধে রয়েছে ফেয়ারীল্যানড নামে একটি পিকনিক স্পট ,যার জায়গার মালিক আব্দুল হাই  গং । স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, খাস জমিতে পাকা স্থাপনা করার কোন নিয়ম না থাকলেও আব্দুল হাই  গং আইন না মেনে পাকা স্থাপনা করে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে খাচ্ছেন ।

তিনি আরো বলেন, রাজউক কর্মকর্তাদের তদারকি না থাকার কারণে যত্রতত্র অবৈধ স্থাপনা নির্মাণ হচ্ছে । এ বিষয়ে জানতে আবদুল হাই গং দের পরিবারের কাউকে না পাওয়া গেলেও ফোনে কথা হয় বাড়ির ম্যানেজার পরিচয় দানকারী মনির নামে একজনের সঙ্গে ।তিনি বলেন ৭২ সালের পর থেকে তারা লিজ নিয়ে দোকান বানিয়ে ভাড়া দিয়েছেন ।লিজের কাগজ আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, আছে কিন্তু দেখানো যাবে না । 

 এ বিষয়ে জানতে দারুস সালাম থানার ভূমি কর্মকর্তার (ভূমি )  নিকট জানতে চাইলে তিনি বলেন, নন্দারবাগ মৌজায় অনেক খাস জমি আছে যে জমিগুলো জনস্বার্থে ব্যবহৃত হয়,  এটাও সত্য যে নন্দার বাগ মৌজার কোন খাস জমি, কাউকে লিজ দেওয়া নাই । তিনি আরো বলেন সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ, সেই অবৈধ জমিতে দোকান ভাড়া দিয়ে কেউ খাচ্ছে আমার জানা নেই । বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব ।

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা