ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২১ দুপুর ৩:১৮
 ভোলার লালমোহনে নাজমা বেগম (৪০) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আবুগঞ্জ বাজার এলাকায় গৃহবধূর নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।নাজমা বেগম ওই এলাকার ফরাজি বাড়ির মো. সিদ্দিকের স্ত্রী ও ৪ সন্তানের জননী।স্থানীয় ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত গৃহবধূর সাথে তার ননদের মনমালিন্য চলছিল। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় শালিসগণ উভয়কে মিলিয়ে দেন। 
পরে পরিবারের সকলে মিলে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। এদিকে রাত দুইটার দিকে মায়ের শোয়ার ঘরে মশারী টানাতে গিয়ে মাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঘরের আঢ়ার সাথে ঝুলতে দেখে মেয়ে ঝুমুর। 
পরে তার ডাক চিৎকারে ঘরের ও বাড়ির অন্যান্যরা এসে গৃহবধূকে নিচে নামান।
এদিকে সংবাদ পেয়ে শুক্রবার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হবে।
 
 

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত