ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ৩:৪৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনকে সমর্থন দিয়েছেন দেলদুয়ার উপজেলা বিএনপি'সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ১১ অক্টোবর শনিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রার্থীতা ঘোষণা করে এ তথ্য নিশ্চিত করেছেন হামিদুল হক মোহন'সহ উপজেলা বিএনপি'র নেতাকর্মীগণ। এর পূর্বে দুপুরবেলা দেলদুয়ার উপজেলা বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদক'সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক বিশেষ সভায় এমপি প্রার্থী হামিদুল হক মোহন এর প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি হিসেবে সুধীজনদের সাথে নিয়ে জনস্বার্থে কাজ করে চলেছেন। হামিদুল হক মোহন'সহ নেতা কর্মীরা জানান, টাঙ্গাইলের অতি কাছের উপজেলা দেলদুয়ার ও নাগরপুর। দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ দশকেও এই উপজেলাগুলোতে উন্নয়নের তেমন কোনো ছোয়া লাগেনি। তাই উন্নয়নের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করার মতো নিঃস্বার্থ নেতা হামিদুল হক মোহনকে প্রয়োজন। তিনি স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ'সহ সকল বিষয়ে উন্নয়ন করতে পারবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চাঁনখা, সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিন নির্বর, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহেল'সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত