ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে পুকুরের পানিতে পড়ে ২শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ৩:৪৬

কুড়িগ্রামের রাজারহাটে ৭২ঘন্টার ব্যবধানে দুই কন্যা শিশু পুকরের পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’টি পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে পড়েছে।
জানা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ মো. জাকির ওরফে রুবেল মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী মোছা. জাকিয়া খাতুন (৯) রোববার (১২অক্টোবর) সকাল ১১টায় মাদরাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু গোসল করে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়। বাড়ির পাশের পুকুরের পানিতে জাকিয়া খাতুনকে ভাসতে দেখে তাকে পানি থেকে তুলে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক জাকিয়া খাতুনকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল নিশ্চিত করেন। 
অপরদিকে, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বাবুর বাজার এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন(৮) বৃহস্পতিবার (৯অক্টোবর) বিকাল ৪টায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়। 
বিষয়টি রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত  রায়হান কবির নিশ্চিত করেছেন। সন্তানদের হারিয়ে ওই দু’টি পরিবারের আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।  

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার