সরকারি জায়গা দখল করে বসত বাড়ি নির্মানের অভিযোগ
বগুড়ার নন্দীগ্রামে সরকারি (খাস) জায়গা জবর দখল করে বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে আলী হাসান নামের এক প্রবাসীর বিরুদ্ধে। এই ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় ইউপি সদস্য মো, শহিদুল ইসলাম শহীদ। ঘটনাটি উপজেলার ৩নং ভাটড়া ইউনিয়নের নাগড়া গ্রামে। অভিযুক্ত আলী হাসান নাগড়া গ্রামের মো, হাকিমের ছেলে।
অভিযোগ ও প্রাপ্ত তথ্যে জানাগেছে, নাগড়া মৌজার খাস খতিয়ান ভুক্ত (রাস্তা সংলগ্ন) ৪ শতক জায়গা বিশেষ ক্ষমতা প্রয়োগ করে জবর দখলের মাধ্যমে বসত বাড়ি নির্মান করছেন প্রবাসী আলী হাসান। এই ঘটনায় গ্রামবাসী ও গ্রামের মসজিদ কমিটি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোহান সরকারের নিকট মৌখিক অভিযোগ এবং স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম (শহীদ) লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্তদের নোটিশ করা হয় এবং সরকারি জায়গায় বসতবাড়ি নির্মানে নিষেধ প্রদান সহ উক্ত সরকারি জায়গা থেকে সকল সরঞ্জাম দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। এরপর বাড়িটির নির্মান কাজ বন্ধ করে দেন অভিযুক্তরা।
এমতাবস্থায়, রবিবার (১২ই অক্টোবর) সকালে গিয়ে দেখা যায়, উক্ত সরকারি জায়গায় ইট, বালু, সিমেন্ট এবং রঙ্গীন টিন দিয়ে পুনরায় বাড়ির নির্মান কাজ করছেন অভিযুক্তরা। এমনকি নির্মান কাজ প্রায় শেষের পর্যায়ে।
বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসী বলেন, বিশেষ ক্ষমতা বলে উক্ত সরকারি জায়গায় বাড়ি নির্মান কাজ অব্যহত রেখেছে অভিযুক্তরা। যেখানে প্রশাসনের নির্দেশনার তোয়াক্কা করছেনা সেখানে আমরা নিরব দর্শক।
বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্দেশনা অমান্য করে উক্ত সরকারি জায়গায় বাড়ি নির্মানের ঘটনায় মদদদাতা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে উক্ত সরকারি জায়গাটি দখল মুক্ত করা হবে।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার