ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৩-১০-২০২৫ দুপুর ১০:৫১

ক্রীড়াই শক্তি , ক্রীড়াই বল” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ২দিনব্যাপি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২অক্টোবর বিকেলে ডিসি স্কয়ার মাঠে জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ২দিনব্যাপি  গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী। 
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মাদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসার ডাঃ মোহামআদ খালেদুর রহমান মিয়া, জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অপু সরোয়ার, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শারমিন আক্তার। ২দিনব্যাপি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলার ৮টি উপজেলা থেকে  বালক ও বালিকা ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, সাতাঁর এবং দাবা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ফুটবল (বালক) পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, ফুটবল (বালিকা) নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয়, বাউফল। কাবাডি (বালক) পটুয়াখালী সদর উপজেলার আব্দুল হাই মাধ্যমিক বিদ্যালয়, কাবাডি (বালিকা) পটুয়াখালী সদর উপজেলার শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। হ্যান্ডবল (বালক) মহিপুর মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ডবল (বালিকা) সদর উপজেলার শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে। এছাড়া দাবা বালক এবং বালিকা পটুয়াখালী সদর উপজেলার কলেকক্টর স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে এবং সাতাঁর প্রতিযোগিতায় বালক ও বালিকা 
পটুয়াখালী সদর উপজেলঅর গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় এবং দশমিনা সিকদাড়িয়া স্কুল এন্ড কলেজ এর ছাত্র-ছাত্রীরা প্রথম স্থান অধিকার করে। 
অনুষ্ঠানে জেলার ৮টি উপজেলার শিক্ষা অফিসারগণ, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী শিক্ষকগণ (শারীরিক শিক্ষা) ছাত্র-ছাত্রীবৃন্দ এবং খেলা পরিচালকগণ উপস্থিত ছিলেন। 
চ্যাম্পিয়ন দল আগামি ১৭ এং ১৮ অক্টোবর -২০২৫ বারিশাল বিভাগে খেলায় অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান

Aminur / Aminur

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা