খুলনায় চালু হচ্ছে বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খুলনায় পূর্ণাঙ্গরুপে চালু হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এছাড়া সকল বিভাগে চালু হবে বিটিভির কেন্দ্র। এর ফলে শিল্পসাহিত্যর বিকাশ হবে এবং নতুন নতুন প্রতিভা আত্বপ্রকাশ করবে। একই সাথে কর্মসংস্থানের সৃষ্টি হবে। নির্বাচনের আগেই খুলনায় বিটিভি পূর্ণাঙ্গ রূপে চালু হবে বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সাংবাদিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।মন্ত্রী বলেন, সকল মতাদর্শের সংবাদকর্মিরা প্রধানমন্ত্রীর অনুদান পাবে। এ ক্ষেত্রে মতাদর্শ বিচার বিবেচনা হবে না। সরকার প্রধান সাংবাদিক বান্ধব। এজন্য সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট গঠন করেছে সরকার। যা অন্য কোন দেশে হয় নি। এর আগে সাড়ে তিন হাজার সাংবাদিককে সাড়ে তিন কোটি টাকা দেয়া হয়েছে। এবারে প্রধানমন্ত্রী নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা দিয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাষ্টে। দুস্থ ও চাকুরিচ্যুতদের এ সাহায্য দেয়া হচ্ছে। সাংবাদিক নেতাদের সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি নিজে এ ব্যাপারে হস্তক্ষেপ করিনি। এটা সম্পূর্ন তাদের ওপর ছেড়ে দিয়েছি। তিনি বলেন, এ সরকারের পক্ষ থেকে অনেক ধরণের ভাতা দেয়া হচ্ছে। যা অন্য দেশে নজির নেই। তার মধ্যে উল্লেখযোগ্য স্বামী পরিত্যক্ত ভাতা ও গর্ভকালীন ভাতা।জিডিপি গ্রোথ প্রসঙ্গে মন্ত্রি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ আজ তিন নম্বরে। যার ফল স্বরুপ প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে জিডিপি পুরষ্কারে ভূষিত হয়েছেন। এ বছর দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে ২৫০ ডলার, যা ভারতকেও ছাড়িয়ে গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার । বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।
অনুষ্ঠানে ৭৫ জন সাংবাদিককে দশ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। এর আগে মন্ত্রী বিটিভির খুলনা কেন্দ্র, বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু