ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে ৯ দফা দাবিতে কাদের সিনথেটিক ফাইবার্স লিঃ কারখানা শ্রমিকদের বিক্ষোভ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৩-১০-২০২৫ দুপুর ৪:৪২

গাজীপুরের কোনাবাড়ীতে ৯ দফা দাবিতে কাদের সিনথেটিক ফাইবার্স লিঃ কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার সময় মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে অবস্থিত কাদের সিনথেটিক ফাইবার্স লিঃ কারখানার শ্রমিকরা মূল ফটকের সামনে এ বিক্ষোভ শুরু করেন। 
পুলিশ ও শ্রমিক সূত্রে জানাযায়, সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কাদের সিনথেটিক ফাইবার্স লিঃ কারখানার মূল ফটকের সামনে অবস্থান করেন। কর্তৃপক্ষের কাছে ৯ দফা দাবি উপস্থাপন করার পরও কোন সিদ্ধান্ত না নেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। 
শ্রমিকদের দাবীসমূহ হলোঃ
সকল শ্রমিকের বেতন ৭ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করিতে হইবে। মেডিকেল ছুটি পাশ করালে হাজিরা বোনাস থাকতে হবে। মেডিকেল ছুটি কোনো অফিসের স্যার পাশ করাতে পারবে না,মেডিকেল ছুটি মেডিকেল ডাক্তার দ্বারা পাশ করাবে। মেডিকেলে সব ধরনের ঔষধ থাকতে হবে। নাইট বিল মিনিমাম ১৫০ টাকা দিতে হবে। বাৎসরিক  ছুটির টাকা জানুয়ারি মাসে দিতে হবে। শ্রমিকের নিরাপত্তার জন্য ছোট বাটন ফোন আনার অনুমতি দিতে হবে। যারা রিজাইন দিবে তাদের রিজজাইনের টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করিতে হইবে। বিনা কারণে কোন শ্রমিককে বাহির করা যাবেনা। যদি কোন কারনে শ্রমিককে বাহির করা হয়? তাহলে রানিং মাসের বেতন এবং তিন মাস ১৩ দিনের বেতনসহ রিজাইনের টাকা বুঝিয়ে দিতে হবে। 
এ বিষয়ে জানতে কারখার প্রশাসনিক কর্মকর্তা আওরোঙ্গ জেব খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,গত মাসের বেতন ১৬ তারিখ দুপুর ১২ টার মধ্যে পরিশোধ করা হবে। অন্যান্য যে দাবি
দাওয়া আছে তা পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। 
গাজীপুর শিল্প পুলিশ -২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান,শ্রমিকরা ৯ দফা দাবিতে কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। তিনি বলেন,কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

Aminur / Aminur

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার