ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১৩-১০-২০২৫ বিকাল ৫:৫৩

গাজীপুরের কাপাসিয়া উপজেলা ক্যামিষ্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে লাইসেন্স বিহীন ফার্মেসি, ফার্মাসিস্ট ছাড়া ওষুধ ব্যবসা, নকল ও ভেজাল ওষুধ বিক্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়। 
কাপাসিয়া বিসিডিএস সভাপতি ওয়াহিদুজ্জামান জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। কাপাসিয়া সমিতির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন ঔষধ প্রশাসনের গাজীপুর জেলার উপ পরিচালক মোঃ আব্দুল বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা বিসিডিএস সভাপতি মোঃ শামসুল হক, সহ-সভাপতি পড়আল আমিন হোসেন অপু, আব্দুল লতিফ, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, মাজহারুল হক, তানভীর হোসেন প্রমুখ। 
বক্তারা বলেন, আইন মেনে সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করলে কোন অনিয়ম হবে না। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ভেজাল ও নকল ওষুধ বিক্রি বন্ধ করা সহজ হবে। জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লাইসেন্সধারী সকল ব্যবসায়ীদের পেশার প্রতি আন্তরিক থাকতে হবে। জীবন রক্ষাকারী ওষুধ বিক্রয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ভাবে আইনগত সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। 

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ