ঝিনাইদহে মা-মেয়েকে পিটিয়ে হত্যার চেষ্টা
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে পারিবারিক কলজের জের ধরে মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে পোড়াহাটি গ্রামের কশাইপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী রোকেয়া খাতুন (৪৫) ও তার মেয়ে ঝুমুর খাতুন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে রোকেয়ার মা আমেনা খাতুন।
আহতদের স্বজনরা জানায়, পোড়াহাটি গ্রামের নকিব উদ্দিনের ছেলে সিহাবের সাথে ৩ বছর আগে ঝুমুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ভাসুর সুজন, শশুর নকিবসহ তার পরিবারের লোকজন যৌতুকসহ নানা কারণে ঝুমুরকে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিলো। সোমবার ঝুমুরকে মারধর করা হয়েছে সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে ঝুমরের মা রোকেয়া খাতুন মেয়ে বাড়িয়ে যায়। মারধরের কারণ জিজ্ঞেস করলে ঝুমুরের ভাসুর সুজন, তার স্ত্রী চুমকি এবং শশুর নকিব উদ্দিন রোকেয়া ও ঝুমুরকে বেধঢ়ক মারপিট করে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। দুজনের মধ্যে রোকেয়া খাতুনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুইজনকে মারপিটের ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Aminur / Aminur
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান