ভগ্নিপতিকে গ্রেফতার
টাঙ্গাইলে হত্যা মামলার সাড়ে ৩ বছর পর রহস্য উদঘাটন করলো পিবিআই
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নাথের পাড়া এলাকায় ২০২২ সালের টাইলস মিস্ত্রি রফিকুল ইসলামের হত্যার রহস্য সাড়ে তিন বছর পর উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রফিকুলের বোনের স্বামী মকবুলকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্উদ্দিন তালুকদার মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি মামুন মিয়া ধনবাড়ীর নাথেরপাড়া গ্রামে রফিকুল ইসলামের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ মর্গে পাঠায়। রফিকুল ইসলামের মা ছাহেরা বেওয়া (৫৮) ওই বছরের ৩ ফেব্রুয়ারি ধনবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার মূল রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করলেও অপরাধী শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ২০২২ সালের ২৫ জুলাই মামলার তদন্তভার পিবিআই টাঙ্গাইলকে দেওয়া হয়। পিবিআই টিমের তদন্তে জানা যায়, রফিকুল কিছুটা উচ্ছৃঙ্খল প্রকৃতির ছিলেন। তিনি পরিবার ও প্রতিবেশীদের মান্য করতেন না এবং বিভিন্ন প্রকার চুরির সঙ্গেও যুক্ত ছিলেন। এছাড়া মামা ও মামাতো ভাইদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। একই সঙ্গে রফিকুলের ভাই হাফিজুরের সঙ্গেও জমি নিয়ে বিবাদ ছিল। গ্রেফতারকৃত আসামি মকবুল দীর্ঘদিন রফিকুলদের বাড়িতে বসবাস করতেন। ঘটনার কিছুদিন আগে রফিকুল মকবুলের ঘর ভেঙে দেন, যা দুইজনের মধ্যে বিরোধ সৃষ্টি করে। পুলিশ সুপারের নির্দেশনায় পিবিআই এর এসআই আলমগীর কবিরের নেতৃত্বে একটি টিম দীর্ঘদিন ধরে মকবুলের খোঁজে অভিযান চালায়। অবশেষে রোববার (১২ অক্টোবর) রাতে নাথেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মকবুল আদালতে ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। সোমবার (১৩ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হলে স্বেচ্ছায় তিনি আদালতে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে এবং অন্যান্য আসামিদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
Aminur / Aminur
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড