বারহাট্টায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
'হাত ধোয়ার নায়ক হোন' স্লোগানকে সামনে রেখে বারহাট্টা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে (১৫ অক্টোবর) বুধবার উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিদ্যুৎ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিয়াউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম গোলাম হোসাইন, শিক্ষকবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী সহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান বলেন, আগে জানতে হবে হাত কেন ধোতে হবে? হাত ধোয়ার প্রয়োজনীয়তা কি? সুস্থ থাকতে হলে ভালো করে হাত ধোয়ার কোন বিকল্প নাই। কারণ ছোট্ট বাচ্চারা মাটিতে প্রচুর খেলাধুলা করে। মাটি থেকে বিভিন্ন প্রকারের কৃমি বাচ্চাদের অসুস্থ করে তুলতে পারে। এসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নানান পরামর্শ দেন তিনি।
Aminur / Aminur
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত