ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চরফ্যাশনের এমপি জ্যাকব ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আবিদের জামিন নামঞ্জুর


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ৩:৯

ভোলায় পৃথক দুই মামলায় ভোলা-৪ আসনের সাবেক এমপি ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ ইসলাম জ্যাকব এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আবিদুল আলমের জামিন নামঞ্জুর করেছে জেলা ও দায়রা জজ আদালত। গত ১৩ অক্টোবর ২৫ ইং তারিখে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং ১৪ অক্টোবর ২৫ ইং তারিখে আবিদুল আলমের জামিন না মঞ্জুর করে আদালত।

ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাচেত জানান, ভোলা জেলা বিএনপি'র অফিস ভাঙচুরের ঘটনায় মোঃ আরিফুর রহমান বাদী হয়ে ভোলা-৪ আসনের সাবেক এমপি ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে আসামি করে আদালতে মামলা করেন। যার মামলা নং জিআর ৬৭২/২৫। মামলার দীর্ঘ শুনানির পর ১৩ অক্টোবর ভোলা জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ফারুক উদ্দিন আসামি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের জামিন না মঞ্জুর করেন।

অপরদিকে ভোলা শহরের হোটেল প্যাপিলনে বিএনপি'র ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করার ঘটনায় মোহাম্মদ জহির বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং জিআর ৫২১/২৪। এই মামলায় শুনানির পর ১৪ অক্টোবর বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত আসামী ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলমের জামিন না মঞ্জুর করেন।

Aminur / Aminur

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ