ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চাকুরী দেওয়ার কথা বলে প্রতারণা, দুই প্রতারক চক্র আটক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৬-১০-২০২৫ দুপুর ১২:৫৫

খুলনা মহানগরীর খুলনা হোটেল, হোটেল ধানসিড়ি এবং হোটেল সোসাইটি (আবাসিক) থেকে নৌবাহিনীর অভিযানে নৌবাহিনীতে ভর্তি সংক্রান্ত প্রতারক চক্রের দুই সদস্য আটক হয়েছে। দুই প্রতারকের নাম আটককৃত প্রতারকের নাম আশিকুর রহমান (২৭) ও মো:বশিরউদ্দিন(৩৮)।
বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে আটক করে খুলনা নৌবাহিনী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন যৌথ বাহিনীর খুলনার কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।
তিনি বলেন, নৌবাহিনীতে ২০২৬ ব্যাচের নবীন নাবিক ভর্তির কার্যক্রম শুরু হয়ে বর্তমানে চলমান রয়েছে। এ প্রেক্ষিতে নৌবাহিনী ভর্তি কেন্দ্রের আসেপাশের এলাকাসমূহে নৌবাহিনী কন্টিনজেন্ট নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে খুলনা মহানগরীর সদর থানাধীন খুলনা হোটেল, হোটেন ধানসিড়ি এবং হোটেল সোসাইটি (আবাসিক) এ খুলনা নৌবাহিনী কন্টিনজেন্ট কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে নৌবাহিনীতে নাবিক ভর্তি সংক্রান্ত জালিয়াতি চক্রের ০২ জন সদস্য কৌশলে রেল স্টেশন এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে তাদের আটক করা হয়।
তিনি আরো বলেন, প্রতারক চক্রের উক্ত সদস্যরা ১০-১৫ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে চাকুরির প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে স্বাক্ষরিত স্নাংক ব্যাংক চেক এবং ব্ল্যাংক স্টাম্প নিয়ে নেয়। এছাড়া প্রতারক চক্রের পক্ষ হতে প্রার্থীদেরকে ভর্তি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও উত্তর পত্র সরবরাহ করা হয়।
তিনি বলেন, আটককৃত প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রযোজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের খুলনা সদর খালা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Aminur / Aminur

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা