ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে, বাড়ানো হয়েছে পরীক্ষকদের সম্মানী
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, দীর্ঘ প্রস্তুতি ও নিবিড় মূল্যায়নের পর ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে যেন কোনো ভুল না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে। একইসঙ্গে দীর্ঘ ১০ বছর পর পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের সম্মানী বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এইচএসসির ফল প্রকাশ উপকলক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রফেসর এস এম কামাল উদ্দিন বলেন, আজ খুবই সুখের দিন। আমরা দীর্ঘদিন কাজ করার পরে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে পেরেছি। পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের জন্য অতিরিক্ত পাঁচ দিন সময় দেওয়া হয়েছিল, যাতে তারা যথাযথভাবে কাজ শেষ করতে পারেন।
তিনি বলেন, এবার পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের আমরা সময় বাড়িয়ে দিয়েছিলাম। ফলে তারা খাতা মূল্যায়নের পর্যাপ্ত সময় পেয়েছেন এবং খুব মনোযোগসহকারে কাজ করেছেন। একইসঙ্গে প্রায় এক দশক পর এবারই প্রথম পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের সম্মানী বোর্ডের নিজস্ব তহবিল থেকে বাড়ানো হয়েছে। আমরা এর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা নেইনি। ফলে পরীক্ষকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল।
খাতা মূল্যায়নে অনিয়মের বিষয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অভিযোগ আমরা দেখেছি। তদন্তে প্রমাণিত হওয়ায় ১৪ জন শিক্ষক ও প্রশিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য তাদের বোর্ডের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি সবকিছু নির্ভুল রাখতে। এবার ফল প্রস্তুতে কোনো ভুলত্রুটি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
এমএসএম / এমএসএম
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের