ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৫ দুপুর ৪:২৯

গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারকে বলা হয় বানিজ্যিক নগরী।  বাজারের মেইন রোড দিয়ে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। স্থায়ী-অস্থায়ী এসব  স্থাপনা ও দখলদারে বাজারের রাস্তাগুলোতে হেটে চলাচলেরও অনুপোযোগী হয়ে পড়েছে। পৌরসভা থেকে প্রতিনিয়ত মানানিশেধ করলেও তার কোন কর্ণপাত করছেন না দখলদাররা। বাধ্য হয়ে অবৈধ ওই স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে  গুরুদাসপুর থানা পুলিশের একটি টিম, আনসার বাহিনী, পৌর স্টাফ ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতায় ওই অভিযান পরিচালনা করেন ইউএনও ফাহমিদা আফরোজ। 

উল্লেখ্য- গত ৯ অক্টোবর একই এলাকায় অভিযান চালিয়ে দোকানদারদের সতর্ক করা হয় এবং পরে পৌরসভা থেকে মাইকিংয়ের মাধ্যমে বারবার অবৈধ দখলকারীদের সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। সতর্কতা উপেক্ষা করে অবৈধ দখল অব্যাহত রাখায় দ্বিতীয় দফায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।  

এ সময় সরকারি রাস্তার জায়গায় স্থাপনা গড়ে তোলার দায়ে রোকেয়া ক্লিনিকের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অমান্য করে রাস্তায় রাখা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার  জব্দ করা হয়।  

বাজারে রাস্তার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাজার ব্যবসায়ীরা। 

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, সরকারি রাস্তা দখল করে কোনো প্রকার স্থাপনা নির্মান দন্ডনীয় অপরাধ। জনস্বার্থে  আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সরকারি রাস্তা বা জায়গা দখল করে ব্যবসা বা স্থাপনা নির্মান করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির