ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে ৬১৪ বস্তা নকল সার ধ্বংস


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৫ দুপুর ৪:৩০

কুড়িগ্রামের উলিপুরে ৬১৪ বস্তা নকল টিএসপি সার পৌরসভার ময়লা ড্যামপিং স্টেশনের গর্তে পুতে ফেলে ধ্বংস করা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহার উপস্থিতিতে এসব সার ধ্বংস করা হয়।
জানা গেছে, গত বছরের ২৩ জানুয়ারি  উপজেলার থেতরাই ইউনিয়ন বাজার থেকে ভাই ভাই ট্রেডাসের স্বত্বাধিকারী রওশন আলীর ঘর থেকে ১৩৫ বস্তা ও মাহবুবুর রহমানের ঘর থেকে ১৯৬ বস্তা এবং একই বাজারের একটি ট্রাক থেকে ২৮৩ বস্তা নকল টিএসপি সার জব্দ করে মোবাইল কোর্ট।
এ ছাড়া সম্প্রতি উলিপুর পৌরসভার ব্যাবসায়ী সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল সার ও বীজ মোবাইল কোটের্র মাধ্যমে জব্দ করা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আফরোজা পারভীন রিফা, উপ-সহকারি কৃষি অফিসার মোস্তফা কামাল, সাহেদুর রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার তপন কুমার সিংহ, সিনিয়র মৎস্য অফিসার স্বামীমা আক্তার, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আসিফ শাহরিয়ার উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার