গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা
পটুয়াখালীর গলাচিপায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. সগীর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহমান, প্রমুখ। এছাড়াও গলাচিপা প্রেস ক্লাব প্রতিনিধি সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘আমি জেলা প্রশাসক হয়ে আসার পরে প্রতিটি উপজেলায় সফরের ধারাবাহিকতায় আজকে গলাচিপায় এসেছি। গলাচিপায় যেসব সমস্যা উপস্থাপিত হয়েছে, সেসব সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রæত সমাধানের চেষ্টা করব।’ বিশেষ করে কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্যমূল্য পায় সেক্ষেত্রে জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় শেষে জেলা প্রশাসক গলাচিপা কেন্দ্রীয় শহীদ মিনার, উপজেলা পরিষদ সড়ক ও উপজেলা পরিষদ চত্বরের ফুলের বাগান নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে তিনি গলাচিপা পৌরসভা কার্যালয় ও সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
Aminur / Aminur
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার