ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৬-১০-২০২৫ বিকাল ৫:৫৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা শাখার আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫)  বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার ইসলামী ব্যাংকের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ , আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে, সুষ্ঠু নির্বাচনে জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। 
জন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহকারী মহাসচিব সৈয়দ মাওলানা মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের,  তিনি  বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ আজ ন্যায়-ইনসাফ থেকে বঞ্চিত। দুর্নীতি, দুঃশাসন ও মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণ ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। ইসলামই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সক্ষম এবং দেশে শান্তি প্রতিষ্ঠায় একমাত্র পথ। তাই জনগণের আস্থা অর্জন করে আগামী দিনে ইসলামকে ভিত্তি করে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করতে হবে। জনসভায় ওমর ফারুক ফারুকীর সভাপত্বিতে স্বাগত বক্তব্য রাখেন ,ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি,মোঃ মুফতি ওমর ফারুক ফারুকী, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, সহ-সভাপতি মোঃ জুলহাস উদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মাওলানা রবিউল ইসলাম সহ ইসলামী আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীরা।

Aminur / Aminur

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম