নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা
বগুড়ার নন্দীগ্রামে ইঁদূর মারার বিষ খেয়ে প্রতিমা রাণী (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামে। প্রতিমা রাণী হাজারকি গ্রামের শ্রী সুকুমার চন্দ্র রায়ের স্ত্রী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার দুপুরে সবার অজান্তে শয়ন কক্ষে ইঁদূর মারার বিষ খেয়ে ছটফট করছিল প্রতিমা রাণী। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রতিমা রাণীকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, এ ঘটনায় বগুড়া সদর থানায় ইউডি মামলা হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Aminur / Aminur
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার