আনোয়ারায় বন্দর-পশ্চিমচাল সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্দর পশ্চিমচাল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টায় উত্তর পশ্চিমচাল জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বাকলিয়া আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমীর আহমেদ আনোয়ারী।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক ইসমত আলী মনু,আশরাফ হোসেন,আলী হোসেন,মোহাম্মদ আলী,লিয়াকত আলী,কামাল হোসেন,মোহাম্মদ সায়েম,আবু তাহের,জসিম উদ্দীন,আকবর হোসেন,আবু সৈয়দ তালুকদার,আব্দুল মন্নান,মাওলানা ওসমান ও আব্দুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর পশ্চিমচাল সমাজকল্যাণ সাধারণ পরিষদের সভাপতি কপিল উদ্দীন,সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দীন,সাংগঠনিক সম্পাদক জাওয়াত হোসেন মুন্না,মোঃ হানিফ,মোহাম্মদ সাদ্দাম,মোহাম্মদ আজিজ,মোহাম্মদ পারভেজ,মোহাম্মদ মুন্না,মোহাম্মদ সাগর,মোহাম্মদ মুরাদ,মোহাম্মদ সোহেল,মোহাম্মদ হেলাল,মোহাম্মদ রায়হানসহ স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।
সভায় সংগঠনের নীতিমালা ও কর্মপরিকল্পনা উপস্থাপন, সমাজ থেকে মাদক ও অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, একতা-সচেতনতা ও অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাধারণ সভায় বক্তারা বলেন,আজকের সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটছে। এই অবস্থায় সমাজের তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনতে এবং মাদক, সন্ত্রাস, অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সমাজভিত্তিক উদ্যোগই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। বন্দর পশ্চিমচাল সমাজ কল্যাণ পরিষদের এই উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজে আলো ছড়াবে এবং তরুণদের ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করবে।
শেষে সংগঠনের আগামী কার্যপরিকল্পনা নির্ধারণ ও ভবিষ্যৎ কর্মকাণ্ডকে সফল করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী