কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে ৬ ঘন্টা ধরে আঞ্চলিক সড়ক অবরোধ
গাজীপুরের কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ৬ ঘন্টা ধরে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
আজ সকাল ৮টার দিকে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ দশতলা আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখেন স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শতাধিক শ্রমিক।
এ সময় রাস্তাজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ফলে চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহনের যাত্রীরা।
পথচারী আব্দুল মমিন (৪৫) জানান, আমাকে এখনই হাসপাতাল যেতে হবে কিন্তু সড়কে যানযটে বসে আছি। না যেতে পারছি না সিএনজি ছেড়ে দিতে পারছি।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে তাদের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। বেতন পরিশোধ করবে বলে একের পর এক নোটিশ দেওয়া হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। আজ সকালে কারখানায় এসে শ্রমিকরা গেট বন্ধ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তারা কারখানার সামনের আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং যান চলাচল বন্ধ করে দেন।
স্বাধীন গার্মেন্টস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার কামরুজ্জামান বলেন, “শ্রমিকদের গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে আমরা সচেষ্ট আছি। কারখানার অর্থনৈতিক সংকটের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। মালিকের স্ত্রী বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ডিরেক্টর (ফাইনান্স)-এর সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান বলেন, “শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছি।”
দুপুর ২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পোশাক শ্রমিকরা কারখানার সামনে আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছেন এবং পুলিশ ও প্রশাসন
পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ