‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল
২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ তিন দাবিতে আন্দোলনের সপ্তম দিনে কালো পতাকা মিছিল করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এসময় তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দেন। বিশেষ করে ‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগান শোনা যায় মিছিলে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা মিছিল শুরু করেন। পরে মিছলটি দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে করে।
সমাবেশে শিক্ষকরা বলেন, দেশের মন্ত্রী, আমলাদের বাড়ি ভাড়া শুধু নয় পুরো বাড়িই লাগে। কিন্তু আমারা ন্যায্য বাড়ি ভাড়া পাচ্ছি না। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার রাস্তায় শুয়ে, বসে ও ঘুমিয়ে দাবির কথা জানাচ্ছি; কিন্তু শোনার কেউ নেই।
তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে। আমাদের অল্প এই দাবি মেনে নিতে না পারলে শিক্ষামন্ত্রীর আর থাকার প্রয়োজন নেই।
মিছিলে শিক্ষকদের হাতে কালো পতাকা ও মাথায় ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবির ব্যান্ড দেখা যায়। এছাড়া ‘তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক’, ‘নেবো না, নেবো না, ৫০০ টাকা নেবো না’, ‘যাবো না, যাবো না, বাড়ি ফিরে যাবো না’, ‘শিক্ষকদের এক দাবি, ২০ পার্সেন্ট ২০ পার্সেন্ট’, ‘আমাদের ন্যায্য দাবি, মানতে হবে মানতে হবে’, ‘সি আর আবরার, আর নেই দরকার’ সহ নানান স্লোগান দিতেও দেখা যায়।
গত বৃহস্পতিবার যমুনা অভিমুখে ‘পদযাত্রা’ কর্মসূচি ঘিরে বেলা ১টার পর থেকেই কয়েক হাজার শিক্ষক-কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। তারা খণ্ড খণ্ডভাবে একসঙ্গে স্লোগান দিয়েছেন। এর আগে বুধবার প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর শাহবাগ মোড় ছেড়ে বিকেল ৫টার পর ফের শহীদ মিনারে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এরপর থেকে আজ সপ্তম দিনেও দাবি আদায়ে অনড় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
এমএসএম / এমএসএম
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন
ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন