পটুয়াখালীর দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু সাইদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার দশমিনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু সাইদ ওই গ্রামের শামীম মোল্লার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ঘরের মধ্যে খেলা করছিল আবু সাইদ। এ সময় তার মা দুপুরের খাবার রান্নায় ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে সবার অগোচরে ঘর থেকে বের হয়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন এবং ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে বাড়ির পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদা নাসরিন জিতু তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবিদা নাসরিন জিতু জানান, দুপুর ১টা ২০ মিনিটের দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Aminur / Aminur
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা