গুরুদাসপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে মিজানুর রহমান@মিঠু (৩৫) নামে এক ব্যবসায়ীকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিবাদী আজিজল সরদার ও তার ভাই-ভাতীজার বিরুদ্ধে।
রবিবার (১৯ অক্টোর) বিকেলে উপজেলার মশিন্দা বামনগাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার রাতেই আজিজুলসহ তিনজন ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মিজানুর রহমান।
অভিযুক্তরা হলেন- উপজেলার দড়িবামনগাড়া গ্রামের খোরশেদ সরদারের ছেলে আজিজল সরদার (৩৫), তার ভাই সাজদুল সরদার (৪৫) ও সাজদুলের ছেলে রাতুল সরদার (১৮)।
অভিযোগসুত্রে জানাযায়- ধান চাউলের ব্যবসার পাশাপাশি মিজানুরের গরুর ব্যবসা রয়েছে। রবিবার গরু কেনার উদ্দেশ্যে ১০ লাখ টাকা নিয়ে সিরাজগঞ্জের বোয়ালিয়া হাটে যান তিনি। গরু কেনা না হলে টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে দড়িবামনগাড়া তার ব্যবসায়ীক রাইস মিলের সামনে মোটর সাইকেল রেখে মিলের ভিতরে গিয়ে চাউল দেখতে থাকে। এসময় বিবাদী আজিজল, সাজদুল, রাতুলসহ আরো অজ্ঞাত ৩/৪ জন দেশীয় অস্ত্র নিয়ে মিজানুরকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। আঘাত প্রাপ্ত হয়ে মিজানুর মাটিতে পড়ে গেলে তার কোমড়ে কাপরের তোরায় থাকা ১০ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় আসামীগণ। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামীরা তাকে খুন যখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আসামীদের দ্রুত বিচার ও তার ১০ লাখ টাকা ফেরতের দাবী জানান মিজানুর রহান।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাজদুল সরদার বলেন- শনিবার মিজানুর রহমানই তাকে আগে মারপিট করেন। এরপর রবিবার মিজানুরকে শুধু মারপিট করা হয়েছে। তার কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় নি। ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ সমপূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন- এবিষয়ে দুই পক্ষই থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি