ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১-১০-২০২৫ দুপুর ২:৫৩

কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পুনর্গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০২৪এর ১৭ (ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭(ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ৩ বছর মেয়াদী কমিশন কর্তৃক কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন শিক্ষাবিদ ও দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক প্রফেসর মো: লিয়াকত আলী, সহ সভাপতি দারুল ফালাহ মাদ্রাসার পরিচালক মুফতি জোবায়ের আহমাদ, ডা. মহিউদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক আইনজীবী ব্যারিস্টার মো: রাজু মিয়া।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন সময় টিভির জেলা প্রতিনিধি মো: বাদশাহ্ মিঞা, প্রভাষক মো: রেজাউল করিম সরকার, সহকারী অধ্যাপক মো: মিজানুর রহমান, আইনজীবী আশরাফুল আলম মিঠু, আইনজীবী নাজমা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: গোলাম মোস্তফা, আইনজীবী মোছা: মাসুমা খাতুন কলি, অবসরপ্রাপ্ত শিক্ষক দেওয়ান এনামুল হক ও দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজার রহমান খন্দকার।
উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবার ২০২৫ তারিখে পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করে নতুন কমিটি আগামী তিন বছর পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার