কোনাবাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় পাপিয়া মন্ডল (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে নগরীর কোনাবাড়ি জরুন এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত পাপিয়া মন্ডল পিরোজপুর জেলার সদর থানার পরিতোষ মন্ডলের মেয়ে এবং শ্রীজন মজুমদারের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে কোনাবাড়ি থানাধীন জরুন এলাকায় শিশির খানের বাসায় ভাড়া থাকতেন। নিহতের স্বামী শ্রীজন মজুমদার জানান, গতকাল রাত ১২টা পর্যন্ত তাঁরা দু'জন এক সঙ্গে মোবাইল দেখে ঘুমিয়েছিলেন। সকাল ৭টার সময় উঠে দেখেন পাপিয়া ঘরের আড়ার সাথে ঝুট কাপড়ের টুকরা দিয়ে ঝুলে আছেন। পরে আশেপাশের ভাড়াটিয়াদের ডাক দিলে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক তাইম উদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটতে পারে। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ