ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় ডায়মন্ড পোল্ট্রি ফার্মকে ৪ লক্ষ টাকা জরিমানা


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ২:২

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে অবস্থিত ডায়মন্ড এগ্ লিমিটেড নামের পোল্ট্রি ফার্মে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল  বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ, প্রাণিসম্পদ অধিদপ্তর ও কলকারখানা অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম বলেন, ডায়মন্ড পোল্ট্রি এগ্ লিমিটেড নামে দীর্ঘদিন যাবত এ প্রতিষ্ঠানটি নিয়মনীতি না মেনে পরিচালিত হচ্ছে। তাদের কোন ধরনের বৈধতা নাই। মোরগীর বিষ্ঠা ও বর্জ্য অপসারণের জন্য কোন ব্যবস্থাপনা না থাকা, আশপাশের পরিবেশ ও জনজীবন হুমকিতে থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে বৈধ লাইসেন্স পাওয়ার জন্য ১৭টি শর্তাবলীর মধ্যে ৮টি শর্ত পূরণ করতে পারেননি।

পশু আইন ২০০৫ ও ২০১৮ ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষ্ঠা ব্যবহার করে জৈব সার তৈরির পর বিপুল পরিমাণ বর্জ্য আশপাশে ফেলে দীর্ঘদিন যাবত পরিবেশ দূষণ করছে বলে তাদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ ছিল।

পরিবেশ অধিদপ্তরের ১৯৯৫ বিধিমালার সংশোধিত ২০১০ ধারার আলোকে জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ডায়মন্ড পোল্ট্রি লিমিটেডে অসংখ্য কম বয়সের শিশুদের কাজে নিয়োজিত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযান পরিচালনায় বেশকিছু শিশু উদ্ধার করা হয়েছে। এবিষয়ে কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আঃ রব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আতিকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর রাকিবুল হাসান, কলকারখানা  অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মো. রবিউল ইসলাম বাঁধন প্রমুখ ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ