গলাচিপায় ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর গলাচিপা-হরিদেবপুর ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবিতে সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় গলাচিপা খেয়াঘাট সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসেন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কলিম উল্লাহ, ডাকুয়া ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক মাহমুদ হাসান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, সহ সভাপতি তরিকুল ইসলাম মুন্না, ছাত্র প্রতিনিধি মো. নাসির উল্লাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘অবিলম্বে গলাচিপা-হরিদেবপুর ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।’ এসময় বক্তারা গলাচিপা-হরিদেবপুর ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিসমূহ হলো- খেয়াঘাটের সর্বোচ্চ ভাড়া পাঁচ টাকা নির্ধারণ করতে হবে। প্রতি এক ঘন্টা অন্তর ফেরি চলাচল নিশ্চিত করতে হবে এবং জরুরি সেবার সময় তাৎক্ষণিক ফেরি ছাড়তে হবে। খেয়া ও ফেরিতে ভাড়ার তালিকা বোর্ডে টানিয়ে রাখতে হবে। খেয়া ও ফেরিঘাটে নিরাপত্তা, রাতে পর্যাপ্ত আলো ও পাকা রাস্তার ব্যবস্থা করতে হবে। ছাত্র-ছাত্রী ও প্রতিবন্ধীদের ভাড়া মওকুফ করতে হবে। যাত্রীদের নিরাপত্তার সার্থে প্রতিটি খেয়ায় সর্বোচ্চ ২০ থেকে ২৫ জনের বেশি পারাপার করা যাবে না।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার