কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস অনুষ্ঠিত
''মানসম্মত হেলমেটওনিরাপদ গতিকমবে জীবন ও সম্পদের ক্ষতি'' -এর প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো কুড়িগ্রামেও পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস২০২৫। এ উপলক্ষে বুধবার(২২)অক্টোবর সকাল ১০টায় জেলা প্রশাসনও বিআরটি এ কুড়িগ্রাম সার্কেলের উদ্যোগেজেলা প্রশাসকের কার্যালয়ে বর্নাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়।
রেলিটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্ব ও বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের মোটরযান পরিদর্শক নুরুস সাফা সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা।
এসময় অন্যান্যদের মধ্যে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মুহাইমেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, নিরাপদ সড়ক চাই আন্দোলনের আহ্বায়ক মোঃ মকবুল হোসেনসহ বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মানসম্মত হেলমেট ব্যবহার, নিরাপদ গতি বজায় রাখা ও ট্রাফিক আইন মেনে চললে অনেক প্রানহানি রোধ করা সম্ভব
বক্তারা আরো বলেন, ''প্রতিটি দুর্ঘটনা পেছনে অবহেলা ও নিয়ম না মানার প্রবণতা কাজ করে।তাই সড়কে সকলের দায়িত্বশীল আচরণে পারে নিরাপদ সড়ক নিশ্চিত করতে।
''সড়ক দুর্ঘটনা রোধে চালকও যাত্রীদের সচেতনা অপরিহার্য।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ