শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জন্ম নেয়া সিংহটি মারা গেছে
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সংকরায়ন থেকে জন্ম নেয়া একটি সিংহ মারা গেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান। গতকাল শুক্রবার সকালে ৬ বছর বয়সের সাদা সিংহটি মারা গেছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সিংহগুলোকে খুব একটা বিচরণ করতে দেখা যায়নি। ওইদিন বিকেলে চারটি মাদী সিংহ ওই শাবকটির চারপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। সন্ধ্যা পর্যন্ত কোনো সিংহ ছাউনীতে না ফেরায় পার্কের কর্মকর্তা-কর্মচারীরা কৌশলে মাদী সিংহদের ছাউনিতে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু একটি সিংহ না ফেরায় খোঁজ নিয়ে দেখা গেছে সেটি মাটিতে পড়ে রয়েছে।
গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উকিল উদ্দিন জানান, সাফারি পার্ক কর্তৃপক্ষের খবরে সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সিংহটি মৃত হিসেবে শনাক্ত করা হয়েছে। পুরুষ এ সিংহটি এ পার্কেই সংকরায়নের মাধ্যমে জন্ম নিয়েছিল। অস্ত্রোপাচারের পর দেখা গেছে সিংহটির লিভার, কিডনী স্বাভাবিক ছিল। এর দেহের বাইরেও কোন আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর প্রাথমিক লক্ষণ হিসেবে হিটস্ট্রোককে চিহ্নিত করা হয়েছে। আরও একটি অসুস্থ্য সিংহকে আলাদা রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মৃত সিংহের গায়ের বিভিন্ন নমুনা সংগ্রহ করে উন্নত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পার্ক সুত্র জানায়, এটি আফ্রিকান জাতের। ২০১৩ সালে এ পার্কে যে সিংহগুলো আনা হয়েছিল। তাদের মধ্যে সংকরায়নের পর এ সাদা সিংহটির জন্ম হয়েছিল। মারা যাওয়া সিংহটির বয়স কমপক্ষে ৬ বছর। বর্তমানে পার্কে সিংহের সংখ্যা ১০টি। ময়নাতদন্ত করে পার্কের ভেতরেই মরদেহটি মাটিচাপা দেয়া হয়েছে।
জামান / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী