ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৫-১০-২০২৫ বিকাল ৬:১৫

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর ১ নং গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় গিয়ে শেষ হয়। 
বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন বলেন,যারা বিএনপির ত্যাগী  একজন নেতার বিরুদ্ধে প্রোপ্রাহোন্ডা ছড়িয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। এসময় কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব, মিয়া মোঃ ফরহাদ হোসেন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম হোসেনসহ থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। 

Aminur / Aminur

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার