মান্দায় দোকানঘরসহ জমি দখলের অভিযোগ
নওগাঁর মান্দায় দোকানঘর বন্ধ করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কুসুম্বা ইউপির কুসুম্বা গ্রামের ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদসংলগ্ন এলাকায়। দখলকারীরা হলেন,কুসুম্বা গ্রামের মৃত খুশবর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫), রুবেল হোসেন (২২), উজ্জল হোসেন (২৫) এবং কুসুম্বা গ্রামের ইব্রাহিমের ছেলে ইসরাফিল (২৬)। অপর দিকে ভুক্তভোগীরা হলেন, কুসুম্বা উত্তর পাড়া গ্রামের মৃত জারজিজ আলী বিশ^াসের ছেলে মাসুদ রানা, ইসরাঈল হোসেন, আনোয়ার হোসেন ও কামরুল হাসান।
সরেজমিন গেলে স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা জানান, এই বিবদমান জমি প্রতিপক্ষের লোকজন নিজেদের ক্রয়কৃত জমি বলে জোরপূর্বক দখল করে নিয়েছেন। দীর্ঘদিন থেকে বিবাদমান জমি নিয়ে দফায় দফায় থানায় সালিশ বৈঠক হলেও সুরাহা মিলছেনা তাদের ভাগ্যে। জোরপূর্বক দখলের পর ভুক্তভোগী ইসরাঈল গংরা বারবার মান্দা থানায় দারস্থ হলেও এই জমি ও দোকানঘর খোলার ব্যবস্থা করতে পারছেন না। পক্ষান্তরে দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন তারা। বিবদমান জমিতে মালামালসহ ১২টি দোকান ঘর বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন দোকানদাররা। ১২টি দোকানে প্রায় ৩০ লাখ টাকার মালামালসহ বন্ধ রেখেছেন দখলকারীরা। দোকান বন্ধ থাকায় তারা ঋণ, মহাজন ও পরিবার নিয়ে বিপাকে পড়েছেন।
ভুক্তভোগী পরিবারের ইসরাঈল ও আনোয়ার জানান, ২০ সনের রেকর্ড মূলে মূল মালিক রামনাথ ঘোষ। এর মৃত্যুর পর ৬২ সনের রেকর্ডে মালিক হন তার দুই ছেলে কিশোরী মোহন ঘোষ ও মোহনী ঘোষ। এদের দুই ভাইয়ের মধ্যে কিশোরী মোহন ঘোষ মারা যাবার পর তার তিন ছেলে বিকাশ, বিধান ও অশীত এবং মোহনী মোহন ঘোষ ৭২ সনে রেকর্ড মূলে মালিক হন। এর পর ১৯৬৫ সনের বিনিময় সূত্রে ওই জমির মালিক হন খোশমোহাম্মদ, শের মোহাম্মদ ও মোনাই বিবি গংরা। এই তিনজনের নিকট থেকে গত ১২/০৭/৭২ সনে কুসুম্বা গ্রামের মৃত ইসমাইল হোসেন বিশ্বাসের ছেলে জারজিজ আলী বিশ্বাস ও এর স্ত্রী ছালেহা বিবি ২.৯৫ একর জমি ক্রয় করেন। জারজিজ ও সালেহার মৃত্যুর পরে তার চার ছেলেরা ভোগ দখল করে আসছিলেন। হঠাৎ করে অভিযুক্তরা তাদের ভোগ দখলীয় সম্পত্তির উপর নির্মিত দোকান ঘরসহ পৌনে ৮ শতাংশ জমি বেড়া দিয়ে ঘেরাও করে দখল নেন। দখলের পর অভিযুক্ত ইসরাফিল ও রফিকুল গংরা ওই সম্পত্তির ক্রয়সূত্রে মালিক বলে দাবি করে গত ০৭/১০/৭২ সনের ৩৫৩৯৫ নং দলিল বাহির করেন। উক্ত দলিলটি সন্দেহ হলে মহাদেবপুর সাবÑরেজিষ্ট্রী অফিসে ০৭/১০/৭২ তারিখে রেজিষ্ট্রীকৃত উক্ত নাম্বার দলিলের কোন সন্ধান পাওয়া যায়নি মর্মে সদর রেকর্ড রুম রাজশাহী জেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয় থেকে ১৭/০৮/২১ ইং তারিখে একটি প্রত্যায়নপত্র প্রদান করেন। যার সনদ নং ২৯২। এর পর ইসরাঈল গংরা গত ২২/০৬/২১ ইং তারিখে মান্দা সিনিয়র সহকারি জজ নওগাঁ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বললে তারা জানান, ভুক্তভোগীর বড় মা ছালেহা বিবি ঈমান আলীর নিকট উক্ত জমি বিক্রি করেন। এর পর ঈমান আলীর ছেলেদের নিকট থেকে গত ০৬/০৭/২১ ইং তারিখে পৌনে ৮ শতাংশ জমি ক্রয় করি। এই জন্য আমরা দখল করে নিয়েছি।
জামান / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে