কোনাবাড়ীতে বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
গাজীপুরের কোনাবাড়ীতে বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মেয়ে। রোববার (২৬ অক্টোবর)
সকাল ১১ টায় সময় মহানগরীর কোনাবাড়ীতে সাংবাদিক কার্যালয়ে লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলন করেন শেরপুর জেলার শ্রীবর্দী থানার ঝগড়ার চর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মার্জিয়া মান্নান মিতি (১৮)।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, স্বামী ও শশুরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে বাবা ও তার স্বজনরা। এক বছর আগে মোবাইলে প্রেমের সম্পর্ক হয়ে গাজীপুরের কোনাবাড়ি আমবাগ নছের মার্কেট এলাকায় বসবাসরত বদিউজ্জমানের ছেলে হযরত আলীর সাথে বিয়ে হয় তার।
বিয়ের পর থেকে মিথ্যা মামলাসহ নানা ভাবে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনকে হয়রানী করা হয় । বর্তমানে নারী ও শিশু নির্যাতন মামলায় জেল হাজতে রয়েছে শশুর। সম্মেলনে মার্জিয়া দাবী করেন , বাবা আব্দুল মান্নান ও তার স্বজনরা শ্বশুড় ও স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। দ্রুত শ্বশুরের মুক্তিসহ শান্তিপুর্ণভাবে স্বামীর সাথে সংসার করতে চান মার্জিয়া।
এসময় ভুক্তভোগী বলেন, যদি আমার বাবা আমাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে বাবা,মা এবং আমার দুই মামা হুমায়ুন কবির ও রেজাউল করিম।
সংবাদ সম্মেলনে শশুর বাড়ীর পরিবারের সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ