ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে নৈশ প্রহরির রহস্যজনক মৃত্যু, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ৩:৫০

কুড়িগ্রামের লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরি আনিছুর রহমান (৩৫) এর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। এতে অংশ নেয় নিহতের পরিবারসহ শত শত নারী পুরুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত আনিছুর রহমানের স্ত্রী আরফাতুন নাহার, নিহতের মা মোছাঃ রাহেলা বেগম, লক্ষ্মীকান্ত আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক, সহকর্মী শিক্ষক আব্দুস সামাদ মিয়া, ব্যবসায়ী রফিকুল ইসলাম, বজলু মিয়া, সুরুজ্জামানসহ অনেকে।  

বক্তারা বলেন, গত ২০ তারিখ নিখোঁজ হয় লক্ষ্মীকান্ত স্কুলের নৈশ প্রহরি আনিছুর। ২১ তারিখ তার মরদেহ মেলে রংপুরে। তাকে পরিকল্পিত ভাবে রংপুরে নিয়ে হত্যা করে, গাছে ঝুলিয়ে রাখা হয়। বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তাদের। 

মানববন্ধনে নিহতরের স্ত্রী অভিযোগ করে বলেন, আমার স্বামীকে চলতি মাসের ২০ তারিখ রংপুরে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। এই হত্যায় স্কুলের প্রধান শিক্ষক ও অফিস সহকারী জড়িত আছে। 

এই হত্যাকান্ডে যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষ তাদের ফাঁসি চাই। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ জানান, ওই নৈশ প্রহরি তো রংপুরে মারা গেছে। সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এর পরেও ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার