ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২১ রাত ৮:৩০

নওগাঁর মান্দায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চকরামপুর গ্রামের রাস্তার উপর ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূটিতে এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তব্য দেন- বিষ্ণুপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি সুবল চন্দ্র মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, ইউপি সদস্য ইব্রাহীম হোসেন ও বেলাল হোসেন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩ জুলাই গ্রামের সাইফুল ইসলামের বখাটে ছেলে মোজাহার আলী (২৪) একই গ্রামের উজ্জল কুমার দাসের বকনা গরুর সাথে অনৈতিক কাজে লিপ্ত হন। এসময় উজ্জল কুমারের স্ত্রী সাথী রানী তা দেখে চিৎকার শুরু করলে বখাটে মোজাহার পালিয়ে যান। এই ঘটনায় গরু মালিক উজ্জল কুমার স্থানীয় ইউনিয়ন পরিষদে বিচার প্রার্থী হন। 

বক্তারা অভিযোগ করে আরো বলেন, বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করতে বখাটে মোজাহার আলী ওই গ্রামের ছামসুর রহমান, জেহের আলী, নওসাদ আলী ও ইউপি সদস্য ইব্রাহীম হোসেনের বিরুদ্ধে নওগাঁ আদালতে মিথ্যা চাঁদাবাজি মামলা করেন। ভুক্তভোগী উজ্জল কুমারের পক্ষে এলাকাবাসী সহযোগিতা করায় একের পর এক ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা করছেন বখাটে মোজাহার আলী ও তাঁর পরিবার।এরই জের ধরে গত ১ সেপ্টেম্বর ওই পরিবারের এক নারীকে দিয়ে চাঁদা দাবি মামলার এক নম্বর আসামি ছামসুর রহমানের বিরুদ্ধে নওগাঁ নারী-শিশু আদালতে ধর্ষণের মামলা করা হয়েছে। এসব মিথ্যা মামলা থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

জামান / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬