ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

পদ্মা সেতু এলাকা অপার সম্ভাবনাময় পর্যটন এরিয়া : পর্যটন প্রতিমন্ত্রী


লৌহজং প্রতিনিধি photo লৌহজং প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২১ রাত ৮:৩৫

নানা চ্যালেঞ্জ মোকাবেলার পর আজ পদ্মা সেতুর কাজ শেষ প্রান্তে। আগামী বছরের জুন মাসে চালু হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। ফলে মুন্সীগঞ্জে ব্যাপক উন্নয়ন হচ্ছে। সে পরিপ্রেক্ষিতে পদ্মা সেতু এলাকা একটি অপার সম্ভাবনাময় পর্যটন এরিয়া বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মো. মাহবুব আলী। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার প্রজেক্ট হিলশা ও ডাচ্ ডেইরি ফার্ম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রজেক্ট হিলশার নান্দনিকতা দেশের মানুষের মন ছুঁয়েছে। সে সাথে ডাচ্ ডেইরি ফার্ম একটি অত্যাধুনিক উন্নতমানের খামার। এ এলাকায় এ ধরনের প্রজেক্ট যেকোন দেশী বিদেশী পর্যটকদের পরিদর্শনে উৎসাহিত করবে। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ^^ পর্যটক দিবস। আমার বিশ্বাস সেদিন বহু পর্যটক আসবে পদ্মা পাড়ে অবস্থিত প্রজেক্ট হিলশার নান্দনিক দৃশ্য দেখতে। এটার দেখাদেখি অনেকেই এ ধরনের আধুনিক রেস্তোরাঁ করার উদ্যোগি হবে।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, আমাদের পরিকল্পনা আছে সোনারগাঁ হোটেলের একটি এক্সটেনশ কিছু করার। কিছুদিন আগেও সোনারগাঁ হোটেলের এমডির সাথে আমার কথা হয়েছে। ওনাদের মনের মধ্যেও এ ধরনের একটি পরিকল্পনা আছে। এর বাইরেও পর্যটন শিল্পের জন্য এখানে কিছু একটা করতে হবে। যেহেতু এখানে পদ্মা সেতু, রিভার এন্ড ট্যুরিজম। অনেক সম্ভাবনা আছে এখানে অনেক কিছু করার। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে চেষ্টা অব্যাহত থাকবে। দেশী বিদেশী পর্যটন বিশেষ করে দক্ষিণবঙ্গের যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রচ্যের ভ্যানিস হিসেবে খ্যাত আমাদের বরিশাল। যাতে বিদেশী পর্যটকরা এসে সেই সৌন্দর্য উপভোগ করতে পারে, সেই দিকে দৃষ্টি রেখে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে হাত দিয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার সাতঘড়িয়া গ্রামের ডাচ্ ডেইরি ফার্ম ও শিমুলিয়া ঘাটের অদূরে প্রজেক্ট হিলশা রেস্টুরেন্ট পরিদর্শনের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মো. মাহবুব আলী সাথে সফরসঙ্গী ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ও কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এমপি এবং তাদের পরিবারবর্গ। এ সময় প্রতিমন্ত্রী ও এমপিকে ফুল দিয়ে বরণ করেন এ্যাবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ডাচ্ ডেইরি ফার্মের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিল্লুর রহমান মৃধা রিপন।

এ সময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) আব্দুল কাদের মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেবণাথ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, প্রজেক্ট হিলশার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) তাসলিম আহমেদ ও প্রজেক্ট হিলশার পরিচালক মো. আতাউর রহমান খান, মো. জহির, ডাচ্ ডেইরি ফার্মের ব্যবস্থাপক মো. ফেরদৌস, প্রজেক্ট ম্যানেজার আসিফ মৃধা প্রমুখ।

জামান / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল