বারহাট্টায় আগুনে পুড়ে ছাই গার্মেন্টস দোকানের মালামাল
নেত্রকোনার বারহাট্টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাত আনুমানিক ১২ টা ৪৫ এর দিকে উপজেলার বাউসী বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন রহিমা গার্মেন্টস দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে রহিমা গার্মেন্টসের দোকান ও দোকানে থাকা দামী মেশিন পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত রহিমা গার্মেন্টসের মালিক ব্যবসায়ী জয়নালের দাবি অগ্নিকাণ্ডে তার প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, জয়নালের দোকানের পিছন থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই সমস্ত দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানে থাকা সমস্ত কাপড় ও ৯টি দামী কাপড় সেলাই মেশিন পুড়ে যায়।
বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান জানান বাউসি ইউনিয়নের বাউসি বাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুকনো খাবার পাটানো হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহযোগিতা পক্রিয়াধীন রয়েছে।
বারহাট্টা ফায়ার সার্ভিসের সেকেন্ড ইন কমান্ড বিপুল কুমার ঘোষ জানান, এ ঘটনায় ১ গার্মেন্টস দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং বাকি ২ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়ে থাকতে পারে, তবে ১০ লাখ টাকারও বেশি মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
Aminur / Aminur
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে