ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বারহাট্টায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ১১:৩২

নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনার বারহাট্টায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ইত্যাদি।
মঙ্গলবার বিকালে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে উপজেলা যুবদলের নেতা কর্মীরা। পরবর্তীতে উপজেলা যুবদলের অসংখ্য নেতা কর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বারহাট্টা মডেল স্কুলের মোড় থেকে বেরিয়ে গোপালপুর বাজার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মডেল স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক সোহেল, সদস্য সচিব মহিবুর রহমান রতন, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের তালুকদার, চন্দন, আবুল বাশার তালুকদারসহ অসংখ্য নেতা কর্মী।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন