সুবর্ণচরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন
নোয়াখালীর সুবর্ণচরে জেলা যুবদলের নির্দেশ অমান্য করে উপজেলা যুবদলের নামে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কয়েকজন যুবদল নেতার গ্রুপিং মূলক কর্মসূচি পালনের প্রতিবাদে সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার চরজুবিলী ইউনিয়নের এ্যাডভোকেট এবিএম জাকারিয়ার খামারবাড়ি হলরুমে এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে সুবর্ণচর উপজেলা যুবদল।
সম্মেলনে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া,জেলা বিএনপির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্ল্যাহ বাবুল, বিএনপি নেতা আব্দুর রহমান খোকন প্রমূখ।
সম্মেলনে বক্তারা বলেন, জেলা যুবদলের নির্দেশনা উপেক্ষা করে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে যুবদলের নামে বিভ্রান্তিকর ও গ্রুপিংমূলক কার্যক্রম পরিচালনা করছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা সংগঠনের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের আকাশ, এডভোকেট আবদুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহি উদ্দিন মহিম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জামাল উদ্দিন আহমেদ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা